খাগড়াছড়ি প্রতিনিধি>বিএনপির ৪৮ ঘন্টা হরতাল চলাকালে খাগড়ছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) এর গাড়িতে ঢিল ছুঁড়েছে দুর্বৃত্তরা। এসময় গাড়ির পিছনের গ্লাস ভেঙে যায়।
শনিবার সকাল ১১ টার খাগড়াছড়ি- দীঘিনালা সড়কের সুপারি বাগান এলাকায় এই ঘটনা ঘটে। এসময় গাড়িতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) জোনায়েদ আহমেদ সোহাগ অবস্থান করলেও তিনি আহত হননি।
দীঘিনালা উপজেলা র্নিবাহি র্কমর্কতা মো : মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান , “ গাড়ির উপর ইট পাটকেল মারলে গাড়ির কাচের গ্লাস ভেঙ্গে যায় । গাড়িতে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ ও গাড়ির চালক অক্ষত আছেন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো : সহিদুজ্জামান জানান , নির্বাচনী কাজে এডিসি (জেনারেল) দীঘিনালা যাওয়ার সময় সুপারি বাগান এলাকায় গাড়ি লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে গাড়ির গ্লাস ভেঙ্গে যায় । তবে এতে কেউ আহত হয়নি। ”