1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুয়েতের আমির শেখ নওয়াফ আল সাবাহ আর নেই, ৪০ দিনের শোক ঘোষণা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

কুয়েতের আমির শেখ নওয়াফ আল সাবাহ আর নেই, ৪০ দিনের শোক ঘোষণা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেশটির স্থানীয় সময় আজ শনিবার (১৬ ডিসেম্বর) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। খবর গালফ নিউজ ও আল-জাজিরার।প্রতিবেদনে দুবাইভিত্তিক গণমাধ্যমটি জানায়, গত নভেম্বরে কুয়েতের আমিরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

দেশের আমিরের মৃত্যুতে কুয়েত সরকার ৪০ দিনের শোক ঘোষণা করেছে। আর তিন দিন সরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, যা শুরু হবে আজ থেকে।

২০২০ সালে কুয়েতের প্রয়াত আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ মারা যান। এরপরেই আমির হিসেবে দায়িত্ব নেন শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ।

উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে সক্রিয় ও শক্তিশালী সংসদ কুয়েতে বলে জানিয়েছে গালফ নিউজ। কিন্তু, নির্বাচিত আইনপ্রণেতা ও মন্ত্রিপরিষদের মন্ত্রীদের মধ্যে মতপার্থক্য দেশটির উন্নয়নের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। এতে আতঙ্কিত হয়ে আসছে বিনিয়োগকারীরা।

১৯৩৭ সালে শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহর জন্ম। তিনি কুয়েতের সাবেক আমির শেখ আহমাদ আল জাবের আল সাবাহর পঞ্চম সন্তান। ১৯২১ থেকে ১৯৫০ সাল পর্যন্ত কুয়েতকে শাসন করেছিলেন শেখ আহমাদ আল জাবের আল সাবাহ।

২৫ বছর বয়সে রাজনীতিতে প্রবেশ করেন শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ। হাওয়াইলি প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব নেন। ১৯৭৮ সাল পর্যন্ত প্রদেশটির গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park