1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, নেই কোনো হতাহতের ঘটনা ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন চাইলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুমিল্লা মডার্ণ হসপিটালের সমঝোতা চুক্তি স্বাক্ষর

কুবি প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও কুমিল্লা মডার্ণ হসপিটালের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং কুমিল্লা মডার্ণ হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  প্রো-উপ-উপাচার্য  অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান এবং সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাসান নেওয়াজ।

চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাঁদের পরিবারবর্গ কুমিল্লা মডার্ণ হসপিটালে বিভিন্ন চিকিৎসা সেবায় বিশেষ ছাড় পাবেন। এর মধ্যে প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ, ইসিজি ও আল্ট্রাসনোগ্রামে ৩০ শতাংশ, এক্স-রে, এন্ডোসকপি, ইকো, ডপলার ইকো, ভর্তি রোগীর চিকিৎসা সেবায় (কনসালটেন্সি ফি ব্যতীত), জরুরি চিকিৎসা ও বিএমডি পরীক্ষায় ২৫ শতাংশ, এফএনএসি ও বায়োপসিতে ২০ শতাংশ এবং ডেন্টাল ইউনিট ও আরটি-পিসিআর পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এ সমঝোতা চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের জন্য মানসম্মত চিকিৎসা সেবা সহজলভ্য হবে। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা কিছুটা কমে মানসম্মত চিকিৎসা পাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park