1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজার পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। বেলা ১১টায় তিনি সম্মেলনে মূল বক্তব্য রাখবেন।

গত রোববার উখিয়ার ইনানীর হোটেল বে-ওয়াচে শুরু হয়েছে তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলন, যার শিরোনাম ‘টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর যৌথভাবে আয়োজন করেছে এই সম্মেলন।

সম্মেলনের প্রথম দিন বিদেশি অংশীজনদের সঙ্গে রোহিঙ্গা প্রতিনিধিদের সরাসরি মতবিনিময় হয়েছে। এতে অংশ নিয়েছেন জাতিসংঘসহ বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধি এবং রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করা নানা সংস্থার প্রতিনিধি। তিন দিনের এই সম্মেলনের মূল লক্ষ্য রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের কার্যকর পথ বের করা।

আগামীকাল মঙ্গলবার বিদেশি অতিথিরা সরাসরি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পাশাপাশি সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি আন্তর্জাতিক ফান্ড সংগ্রহ, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা জোরদার হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park