1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চরকাউয়া ইউনিয়ন বিএনপির বিজয় র‌্যালি

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশ বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গৌরবময় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে আয়োজিত বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সক্রিয় সংগঠক এবং বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোকলেচুর রহমান কাজী।

গণতন্ত্র পুনরুদ্ধার, শহীদদের আত্মত্যাগকে স্মরণ এবং জাতীয়তাবাদী চেতনা পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে আয়োজিত এই বিজয় র‌্যালিতে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে গোটা বরিশাল শহর প্রকম্পিত হয়ে ওঠে। এ্যাডভোকেট মোকলেচুর রহমান কাজীর নেতৃত্বে চরকাউয়া ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সুসংগঠিতভাবে র‌্যালিতে যোগ দেন।

র‌্যালি শেষে এ্যাডভোকেট মোকলেচুর রহমান কাজী বলেন,

“এই দিনটি কেবল স্মৃতিচারণ নয়—এটি আমাদের জন্য এক নব শপথের দিন। শহীদদের রক্তের ঋণ শোধ করতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা সকল বাধা অতিক্রম করতে প্রস্তুত।”

তিনি আরও বলেন,

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ দিকনির্দেশনায় আমরা একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাব।”

এদিনের র‌্যালিটি জাতীয়তাবাদী শক্তির ঐক্য, সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক প্রতিশ্রুতির এক দৃপ্ত প্রমাণ হয়ে উঠেছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park