1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এবার হান্নান মাসউদকে নিয়ে নীলা ইসরাফিলের বিস্ফোরক মন্তব্য – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২

এবার হান্নান মাসউদকে নিয়ে নীলা ইসরাফিলের বিস্ফোরক মন্তব্য

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
এবার হান্নান মাসউদকে নিয়ে নীলা ইসরাফিলের বিস্ফোরক মন্তব্য

সাবেক এনসিপি নেতা নীলা ইসরাফিল সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় হান্নান মাসউদের সম্পদের উৎস নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত ভিডিওতে তিনি দাবি করেন, জনগণের প্রশ্নের জবাব দেওয়া থেকে বিরত থাকতে পারেন না হান্নান মাসউদ।

নীলা বলেন, একজন প্রশ্নকর্তা ২৪-এর পরে তার সম্পদের উৎস জানতে চাইলে তিনি ইংরেজিতে বলেন, “ইজ মাই সিকিউরিটি কনসার্ন, হোয়ার আই গো। হাউ আই গো, আই অ্যাম গো।”
তার এমন উত্তরের কঠোর সমালোচনা করেন নীলা ইসরাফিল।

তিনি বলেন, “হান্নান মাসউদ নাকি একজন শিক্ষক, মাসে ৭০-৮০ হাজার টাকা আয় করেন। তাহলে একজন শিক্ষক কীভাবে এত অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হলেন? আগে বেড়ার ঘরে থাকতেন, এখন গুলশানের আলিশান বাড়ি এবং বিলাসবহুল গাড়ির মালিক—এই টাকার উৎস কী?”

হান্নান মাসউদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরও বলেন, “আপনি কোন সাহসে থানায় গিয়ে আসামি ছাড়িয়ে আনেন? মেধার অধিকার নাকি কোটার অধিকার—কোন ভিত্তিতে এসব করেন তা জনগণ জানতে চায়। যদি কোনো পজিশন হোল্ড করেন, সেটাও ব্যাখ্যা করতে হবে।”

তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, “প্রশ্ন করুন, তাদের জবাব দিতে হবে। যে প্রশ্নের উত্তর দিতে ভয় পায়, সে-ই দুর্নীতিবাজ। কেউ এমনি এমনি টাকা দেয় না। কার স্বার্থে টাকা পেলেন, তার ব্যাখ্যা চাই।”

নীলা ইসরাফিলের মতে, রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সবারই প্রশ্ন রাখার ও জবাব চাওয়ার অধিকার রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park