1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য রবীন্দ্রজয়ন্তীতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ধুতি-পাঞ্জাবিতে মোদির ঘোষণা অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ কুবিতে আইকিউএসির নবীন বরণ: দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিভাগের অংশগ্রহণ বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা  শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি

এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ৪ মে, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় চার হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন। সোমবার (৪ মে) বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হবেন। এনসিপি ও ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সংগঠনের কেন্দ্রীয় একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই যোগদানকে কেন্দ্র করে ‘ওয়ারিয়র্স অব জুলাই’র একটি প্রতিনিধিদল ইতোমধ্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সংগঠনটির সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসানসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন জানান, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করার লক্ষ্যেই তারা সম্মিলিতভাবে এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরকারের যে মনোভাব দেখা যাচ্ছে, তাতে ছোট সংগঠন হিসেবে আলাদা থেকে আন্দোলন চালিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। তাই তারা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন।

সংগঠনের সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী বলেন, যে সংস্কারের লক্ষ্য সামনে রেখে তারা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন, বর্তমান সরকারের অনীহা এখন স্পষ্ট। তিনি দাবি করেন, সংস্কারের সেই প্রত্যাশা টিকিয়ে রাখতে জুলাইয়ের ভ্যানগার্ড হিসেবে এনসিপির মিছিলে যুক্ত হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই যোগদানকে ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের একটি বড় অংশ এনসিপির রাজনীতিতে যুক্ত হওয়া দলটির জন্য অনুপ্রেরণাদায়ক। তিনি আরও বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দেশের স্বার্থে রাজনীতি করতে এনসিপিকে বেছে নিচ্ছেন এবং দলটি মানুষের জীবনের সমস্যা সমাধানের রাজনীতি করে যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park