1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

উত্তরা জুড়ে ৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর উত্তরা এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। শুধুমাত্র কার্ডধারী ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, অন্য কাউকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র‍্যাব ও বিজিবির সদস্যরাও যৌথভাবে নিরাপত্তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।

ডিসি মহিদুল ইসলাম বলেন, “কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যেন কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।”

এদিকে বিমানবন্দরে আগুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। গুরুত্বপূর্ণ এই এলাকাজুড়ে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সবাই সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park