ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ফল পুনঃগণনার দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
রোববার সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে পৌঁছান তারা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এসব আসনে ভোট পুনঃগণনার আবেদন জানানো হবে বলে জানা গেছে। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন জোটের নেতারা।
পুনঃগণনার দাবি জানানো ৩০টি আসন হলো—
ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।
জোটের অভিযোগ, এসব আসনে ভোট গণনায় অনিয়ম হয়েছে এবং ফলাফল ঘোষণায় অসংগতি রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।