1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আমতলীতে যুবদল নেতার উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস, চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মো. আবুল কালাম এমপি রোববার শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত ৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে:তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ

আমতলীতে যুবদল নেতার উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আমতলী(বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

যুবদল নেতা মোমেন আকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং  হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বরগুনার আমতলীতে বিক্ষোভ সমাবেশ করেছেন চাওড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। সন্ত্রাসী হামলায় আহত আসাদুজ্জামান মোমেন আকন  জাতীয়তাবাদী যুবদল আমতলী উপজেলার

৫ নং চাওড়া ইউনিয়নের সাবেক আহবায়ক।

আজ ১৮ই (সেপ্টেম্বর) বুধবার সকাল সারে টায় পৌর শহরের এ.কে স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাধঁঘাট চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহবায়ক কবির ফকির, পৌর বিএনপির সদস্য সচিব জালাল খান, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইলিয়াস খান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আবায়ক মাইনুদ্দিন মামুন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সম্পাদক আকন মামুন, উপজেলা ছাত্রদলের সিনিয়ার যগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির ডাকুয়া প্রমুখ।

সমাবেশে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতা কর্মী ও চাওড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,জলমহলের জের ধরে গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এ হামলায় যুবদল নেতা মোমেন গুরুতর আহত হয়ে বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park