1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় দুধ কুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী সঞ্চালন লাইনের তার ছিঁড়ে নারায়ণগঞ্জে তীব্র লোডশেডিং, চরম দুর্ভোগে নগরবাসী শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই, ভাইয়ের মৃত্যুর শোকে বোনেরও মৃত্যু ১৫ দিনের ব্যবধানে আবারও কমল জেট ফুয়েলের দাম কিশোরগঞ্জে স্কুল থেকে ঝড়ে পড়া রোধ ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার আলোচনা সভা  সাভার পৌরছাত্রদলের সভাপতি আরমান ও থানা সভাপতি মাশফি হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৭ ফাঁসির রায়ের আদেশ দেওয়ার কতদিনের মধ্যে কার্যকর করতে হবে কামারখন্দে অতিরিক্ত দামে সার বিক্রি ও হাতি দিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের অভিযান

আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন ব্যারিস্টার সুমন 

আজিজুর রহমান  আজিজ
  • প্রকাশ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সংসদীয় আসন হবিগঞ্জ-৪-এর জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোবিবার দুপুর ১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন ব্যারিস্টার সুমন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর গণমাধ্যমকে তিনি বলেন, আমার প্রথম পরিচয় আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমি কর্মজীবনে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ মেনে চলার চেষ্টা করেছি। আমি ছাত্রলীগের রাজনীতি থেকে যুবলীগের রাজনীতি করেছি। পাশাপাশি আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম।

ব্যারিস্টার সুমন বলেন, কেবল জনপ্রতিনিধি হলেই মানুষের সেবা করব- এমন নয়। আমি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বন্যা কিংবা যেকোনো সংকটে শুধু আমার নির্বাচনী এলাকা নয় পুরো দেশে সাধ্য অনুযায়ী কাজ করেছি। আমি এমপি হতে পারব কি-না জানি না কিন্ত আমি মানুষের ভালোবাসা পেয়েছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park