1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অবরোধে দুধের বাজারে ধ্বসঃ ৫৫ টাকার দুধ বিক্রি হচ্ছে ২৫টাকায় – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব : জ্বালানি মন্ত্রী আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান পুরনো বন্দোবস্তেই দেশ চলছে, আ. লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ ইসলাম ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ল, নতুন মূল্য ১,৯৪০ টাকা নির্ধারণ অতীতে ছাত্রলীগে থাকলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম নাচতে নাচতে চিংড়ি রান্না, ফের নেটিজেনদের নজর কাড়লেন পরীমণি

অবরোধে দুধের বাজারে ধ্বসঃ ৫৫ টাকার দুধ বিক্রি হচ্ছে ২৫টাকায়

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

বগুড়ার শেরপুরে বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের প্রভাব পড়েছে দুইশ’ বছরের প্রাচীণ দুধের বাজারে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় দইসহ রকমারী মিষ্টান্ন সামগ্রী তৈরীর কারখানাগুলোতে উৎপাদন একেবারেই কমে গেছে। তাই এরইমধ্যে স্থানীয় বাজারে দুধের দাম কেজি প্রতি অর্ধেকে নেমেছে। ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এলাকার খামারীরা।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) অবরোধের তৃতীয় দিনে শহরের রেজিস্ট্রি অফিস ও পৌর শিশু পার্কে গড়ে ওঠা ঐতিহ্যবাহী দুধের বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

জানা যায়, এই উপজেলার ২শ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী এ দুধের বাজারে গড়ে প্রতিদিন প্রায় চারশ’ মণের অধিক দুধ বিক্রি হয়ে থাকে। শেরপুর, ধুনট, নন্দীগ্রাম এমনকি সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার উল্লাপাড়া থেকেও খামারী ও ছোট-বড় ব্যবসায়ীরা নিয়মিত এখানে দুধ বিক্রি করতে আসেন।

স্থানীয় লোকজন জানান, এ উপজেলায় ছোট-বড় প্রায় তিন শতাধিক দই মিষ্টির কারখানা রয়েছে। এর মধ্যে অন্তত ২৫-৩০টি কারখানায় প্রতিদিন প্রচুর পরিমাণে দই তৈরি করা হয়। রয়েছে বড় ধরনের বেশ কয়েকটি হোটেলও। এছাড়া স্পেশাল, সাধারণ, পাতলা দইয়ের জন্য খ্যাত এ উপজেলা। পাশাপাশি তৈরি করা হয় নানা ধরনের মিষ্টান্ন সামগ্রী। যা চলে যায় সারাদেশের বিভিন্ন স্থানে। এসব কারণে এই উপজেলায় প্রতিদিন বিপুল পরিমাণে দুধের চাহিদা রয়েছে। সে হিসেবে বিক্রেতা, ব্যাপারী ও খামারীরা দুধের আমদানী ঘটিয়ে থাকেন। অন্য বাজারের চেয়ে এখানে দামও ভাল পান তারা। কিন্তু টানা অবরোধের কারণে টানা তিনদিন ধরে দুধের বাজার পড়ে গেছে।

একাধিক দুধ বিক্রেতা জানান, অবরোধের কারণে দই ও মিষ্টির ব্যবসায়ীরা উৎপাদন অনেক কমিয়ে দিয়েছেন। আগের মত আর দুধ কিনছেন না তারা।

গত সোমবার ( ৩০ অক্টোবর) প্রতি কেজি দুধ ৫৫-৬০ টাকা দরে বিক্রি করেছেন তারা। কিন্তু মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে অবরোধ শুরু হওয়ায় একই দুধ প্রায় অর্ধেকে নেমে আসে। বৃহস্পতিবার সকালের দিকে এই দর নেমে আসে ২৫-৩০ টাকা কেজি দরে। এভাবে অবরোধ চলতে থাকলে দুধের বাজার কোথায় গিয়ে যে দাঁড়াবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park