1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীম

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিন। তিনি বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

জসীম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে তিনি নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগ বাধাগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেন এবং এর প্রতিবাদ হিসেবেই ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

এই ঘোষণার পর সংশ্লিষ্ট আসনে নির্বাচন পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park