1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা! – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস, চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মো. আবুল কালাম এমপি রোববার শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত ৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে:তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ

১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা!

সাইফুল্লাহ নাসির
  • প্রকাশ রবিবার, ২৪ মার্চ, ২০২৪

আমতলী (বরগুনা) সংবাদদাতা>বরগুনার তালতলীতে মাত্র ১০০ টাকার জন্য মায়ের সাথে অভিমান করে মো. ইমরান হোসেন (১৮) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রবিবার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ইমরান হোসেন একই গ্রামের মো. ইব্রাহিম হাওলাদারের ছেলে ও লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনার দিন রবিবার স্থানীয় দোকানে ইমরানের কাছে পাওনা ১০০ টাকা পরিশোধের জন্য দোকানদার চাপ দেয়। পরবর্তীতে ইমরান তার পাওনা টাকা পরিশোধের জন্য মায়ের কাছে ১০০ টাকা চায়। এ টাকা দিতে তার মা অস্বীকার করলে ইমরান হোসেন অভিমান করে কীটনাশক পান করে। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অব¯’ার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে বরিশালে নিয়ে যাওয়ার পথে ইমরানের মৃত্যু হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মিলন  বলেন,প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park