1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হাসনাবাদ ইউনিয়নে একজন মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় যুবশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে তারিকুল–ফরহাদ নোয়াখালীবাসীর স্বপ্নের ৫০০ শয্যা সদর হাসপাতাল কবে আলোর মুখ দেখবে? প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রশ্ন ফাঁসের প্রচারণা সম্পূর্ণ গুজব, সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী ডুজা’র সদস্যদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা  ও প্রতিবাদ উলাশী খাল খনন উদ্বোধন ঘিরে শার্শায় বিএনপির যৌথ প্রস্তুতি মিটিং  এশিয়ান টিভির উপজেলা ও থানা প্রতিনিধি নিয়োগ বাতিল, আইডি-লোগো জমা দেওয়ার নির্দেশ সিসিটিভিতে ধরা পড়ল খাবারে অনিয়ম: রুয়েট ক্যান্টিনের বাবুর্চি আটক

হাসনাবাদ ইউনিয়নে একজন মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম

মোঃ সাইফুর রহমান
  • প্রকাশ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে জনসেবায় বিশেষ ভূমিকা রেখে একজন মানবিক চিকিৎসক হিসেবে সাইদুল ইসলাম সাধারণ মানুষের কাছে খ্যাতি অর্জন করেছে। 

খোঁজ-খবর নিয়ে জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে ডিএমএফ ডিগ্রী অর্জন করে গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করেন মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম। অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে নিজের গ্রহণযোগ্যতার তৈরির পাশাপাশি দুঃস্থ অসহায় মানুষে সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে একজন মানবিক চিকিৎসক হিসেবে সাইদুল ইসলাম সবার নজর কেড়েছে। মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম ব্যক্তিগত ভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবি ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রেখেছেন। তিনি হাসনাবাদ ইউনিয়ন যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি নাগেশ্বরী ব্লাড ব্যাংক, একতা সেবা ফাউন্ডেশন ও আলোকিত যুব সংগঠনের উপদেষ্টা এবং সবুজ বাংলাদেশ জেলা শাখার সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন। মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম প্রতি বছর পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহায় তার ব্যক্তিগত উদ্যোগে হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সহ শীতের সময় দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। এছাড়াও তিনি কন্যা দায়গ্রাস্থ পিতা ও হত দরিদ্রদের মাঝে বিভিন্ন সময় আর্থিক অনুদান প্রদান করে থাকেন। হাসনাবাদ ইউনিয়নকে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় ভাবে বৃক্ষরোপণ ও মাদক মুক্ত যুব সমাজ গঠনে তিনি সর্বাত্মক ভাবে কাজ করে যাচ্ছেন। হাসনাবাদ ইউনিয়নের সাধারণ মানুষ মানবিক চিকিৎসক সাইদুল ইসলামকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায়। 

এ ব্যাপারে স্থানীয় যুবক মাসুদ রানা ও লিমন ইসলাম জানায়, আমাদের মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম হাসনাবাদ ইউনিয়নে হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। আমরা তাকে হাসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রত্যাশা করি। 

এ ব্যাপারে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম জানায়, আমার ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমত সাধারণ মানুষকে প্রয়োজনে সহায়তা দিয়ে আসছি। সাধারণ মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park