হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এনসিপির ১৩ নম্বর হেল্পলাইন চালু – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৪ মে ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এনসিপির ১৩ নম্বর হেল্পলাইন চালু

দেশজুড়ে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা সংকটে দিশেহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩টি ফোন নম্বরের হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। সংগঠনের আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন চালু করা হয়েছে।
বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এনএইচএ’র দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালামের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা সহযোগিতা নিতে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মো. জুলফিকার (01710498909) ও ডা. মাশুক (01835512550), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (01706520987) ও ডা. সানি (01558959650), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আব্দুল্লাহ আল মামুন (01608073642) ও ডা. মাজহারুল ইসলাম (01540752487)-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশপাশের হাসপাতালগুলোর ক্ষেত্রে ডা. তন্নী শেখ (01999398779), ডা. আল আমিন (01718662463), ডা. হাবিব (01533-794744) এবং ডা. তাওফিক ইমন (01310938573)-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (01770591529) ও ডা. উসামা (01826711924) এবং মিরপুর-২ অবস্থিত ডা. এম আর খান শিশু হাসপাতালে ডা. আশিকুর রহমান শুভ (01676565118)-এর সঙ্গেও যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি চিকিৎসা সহযোগিতার প্রয়োজনে এসব নম্বরে ফোন করে পরামর্শ ও সহায়তা নেওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের সভা

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এনসিপির ১৩ নম্বর হেল্পলাইন চালু

দেশের ১২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জল্লারপাড় ব্রিজে ডাকাতি প্রস্তুতিকালে ২ জন গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার

রূপগঞ্জে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা, ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ

‎কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

একের পর এক মন্ত্রীর পদত্যাগে চাপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

বেনাপোলকে সবুজ নগরী গড়তে যুবদল নেতা ইমদাদুল হক ইমদার বৃক্ষরোপণ

১০

এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা

১১

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

১২

গোবিপ্রবির আওয়ামীপন্থী ও জুলাই গণঅভ্যুত্থানবিরোধী দুই শিক্ষকের ‘প্রগতিশীল শিক্ষক’ ব্যানারে আন্দোলন

১৩

কুবির নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম

১৪

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

ডিন নিয়োগ বিতর্কে কুবি প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি

১৬

ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে পোশাক শ্রমিকরা

১৭

তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলালে যুক্তরাষ্ট্র-চীন সংঘাতের ঝুঁকি: ট্রাম্পকে সতর্ক শি জিনপিং

১৮

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

১৯

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০