1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরগঞ্জে তিস্তার পানি বাড়তেই নৌকা মেরামতে ব্যস্ত চরবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণ  মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, প্রেমিক কে  বেকসুর খালাস বরিশালের  ইসলাদী টোল প্লাজা থেকে আনিতা হত্যা মামলার  আসামী হিমুকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু, অর্ধেকই ঢাকায় চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগঝালকাঠিতে ছাত্রদল সদস্য সচিবের কুকর্মের ভিডিও ভাইরাল ইসরায়েলি হামলায় বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার নিহত চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পিতভাবে মিথ্যা প্রতিবেদন প্রচার ও হত্যার তথ্য আড়াল করার অভিযোগে সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ মে তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (৭ মে) ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, হাজিরার দিনই তাদের গ্রেফতার দেখানো হবে। একইসঙ্গে তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে রাতে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধ এবং দুটি টেলিভিশন চ্যানেল বন্ধসহ যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ওইদিন হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছিল, তাদেরকেও মামলায় আসামি করা হবে।

এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং ওই ঘটনার বিষয়ে আন্তর্জাতিকভাবে মিথ্যা প্রচারণা চালিয়েছিলেন। পাশাপাশি, হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে শুরু থেকেই একাত্তর টেলিভিশনে উসকানিমূলক সংবাদ প্রচার করেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেন।

উল্লেখ্য, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় ইতোমধ্যে সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ ছয়জন গ্রেফতার রয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park