1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মোবাইলে আর্থিক লেনদেনে নতুন সীমা কার্যকর আজ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর

মোবাইলে আর্থিক লেনদেনে নতুন সীমা কার্যকর আজ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) লেনদেনে নতুন সীমা কার্যকর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আজ থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত এই সীমা বহাল থাকবে। নির্বাচনকালীন সময়ে অবৈধ অর্থ লেনদেন ও সম্ভাব্য অর্থ পাচার রোধে সাময়িকভাবে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় গ্রাহকরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে এর বেশি লেনদেন করা যাবে না। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট সব এমএফএস প্রতিষ্ঠানকে এই সীমা মেনে লেনদেন পরিচালনার নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং তদারকি জোরদার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ লেনদেন ও অর্থ পাচার ঠেকাতে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর ওপর কড়া নজরদারি থাকবে। কোনো প্রতিষ্ঠান তথ্য প্রদানে ভুল বা অসম্পূর্ণতা করলে অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park