জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এ পদের জন্য আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা কাজ করবেন অল্টারনেট ডেলিভারি চ্যানেল বিভাগে। প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদে আবেদন করার জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
এ পদে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে। বেতন নির্ধারিত নয়, আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। চাকরিটি হবে পূর্ণকালীন।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারবেন এই লিংকে।
আবেদনের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫