1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, আগে এ খাতে ব্যয় তুলনামূলকভাবে অনেক বেশি ছিল, যা বর্তমান সিদ্ধান্তে প্রায় পাঁচ গুণ কমিয়ে আনা হয়েছে। নতুন এই বাজেট নির্ধারণের ফলে সরকারি ব্যয়ে সাশ্রয় নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) নোয়াব প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে। ওই বৈঠকে দেশের সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে।

বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রতি তিন মাস পর পর এ ধরনের বৈঠক আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

বৈঠকে মধ্যাহ্নভোজে অংশ নেন গণমাধ্যমের প্রতিনিধিরা। তথ্য উপদেষ্টা তার পোস্টে খাবারের মেন্যু উল্লেখ করে জানান, সেখানে ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ, ডাল ও দই পরিবেশন করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park