1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ধাক্কায় তিন যাত্রীর মৃত্যু – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ধাক্কায় তিন যাত্রীর মৃত্যু

নজরুল ইসলাম
  • প্রকাশ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। কামারখন্দ উপজেলার নলকা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা হোরগাতী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, সকালে রংপুর থেকে ‘বুসরা এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কামারখন্দ উপজেলার নলকা হোরগাতী ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগামী বাসটি সজোরে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park