1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাহিদ রানার গতির ঝড়ে দুই শর আগেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায়  জিডি নদী ভাঙনে ঝুঁকিতে চতলবাড়ি–নারিকেলি সড়ক, ইউএনও’র পরিদর্শন সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি

নাহিদ রানার গতির ঝড়ে দুই শর আগেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। মিরপুরের বাঁচা-মরার লড়াইয়ে সেই কঠিন দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন পেসার নাহিদ রানা। দুর্দান্ত গতি ও নিখুঁত লাইন-লেন্থে শুরু থেকেই চাপ তৈরি করে নিউজিল্যান্ডকে দুইশর নিচেই আটকে দেন তিনি।

টস জিতে ব্যাট করতে নেমে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড। কিন্তু ইনিংসের শুরু থেকেই নাহিদের আগুনে বোলিংয়ের সামনে টিকতে পারেনি সফরকারীরা। দলীয় রান ৩০ হওয়ার আগেই টানা দুই ওভারে দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেন এই তরুণ পেসার।

চতুর্থ উইকেটে নিক কেলি ও মুহাম্মদ আব্বাস ৫৬ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সেই আশাও ভেঙে দেন নাহিদ। আব্বাসকে ব্যক্তিগত ১৯ রানে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড, চাপ আরও বাড়তে থাকে।

এক পর্যায়ে ডিন ফক্সক্রফট ও জেইডেন লিনক্সকে আউট করে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেন নাহিদ রানা। এর আগে চলতি বছরের মার্চে মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন ২৩ বছর বয়সী এই পেসার। আজ তিনি ১০ ওভারে ১ মেডেনসহ মাত্র ৩২ রান খরচ করে তুলে নেন ৫ উইকেট।

নাহিদের তাণ্ডবের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখেন শরীফুল ইসলামও। নিক কেলিকে তুলে নিয়ে নিউজিল্যান্ডের রান সংগ্রহের গতি থামিয়ে দেন তিনি। অভিষেক সেঞ্চুরি থেকে মাত্র ১৭ রান দূরে থাকতেই ৮৩ রানে থামতে হয় কেলিকে। যদিও এই ইনিংসটি ছিল তার ক্যারিয়ারের প্রথম ফিফটি।

সব মিলিয়ে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে নাহিদের পর সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন শরীফুল ইসলাম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park