জল্লারপাড় ব্রিজে ডাকাতি প্রস্তুতিকালে ২ জন গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার – দৈনিক দেশেরকথা
মোঃ রাকিব হোসাইন হৃদয়
১৪ মে ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জল্লারপাড় ব্রিজে ডাকাতি প্রস্তুতিকালে ২ জন গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ১৪ মে ভোরে জল্লারপাড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) এবং হাছান আহম্মেদ জিসান (২৪) নামের দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২টি সুইচ গিয়ার, ১টি বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র এবং বিভিন্ন সাইজের ৪টি লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া গ্রেফতারকৃত মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় চুরি, দস্যুতা ও মাদক সংক্রান্ত ৯টি মামলা চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের সভা

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এনসিপির ১৩ নম্বর হেল্পলাইন চালু

দেশের ১২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জল্লারপাড় ব্রিজে ডাকাতি প্রস্তুতিকালে ২ জন গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার

রূপগঞ্জে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা, ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ

‎কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

একের পর এক মন্ত্রীর পদত্যাগে চাপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

বেনাপোলকে সবুজ নগরী গড়তে যুবদল নেতা ইমদাদুল হক ইমদার বৃক্ষরোপণ

১০

এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা

১১

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

১২

গোবিপ্রবির আওয়ামীপন্থী ও জুলাই গণঅভ্যুত্থানবিরোধী দুই শিক্ষকের ‘প্রগতিশীল শিক্ষক’ ব্যানারে আন্দোলন

১৩

কুবির নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম

১৪

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

ডিন নিয়োগ বিতর্কে কুবি প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি

১৬

ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে পোশাক শ্রমিকরা

১৭

তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলালে যুক্তরাষ্ট্র-চীন সংঘাতের ঝুঁকি: ট্রাম্পকে সতর্ক শি জিনপিং

১৮

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

১৯

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০