1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৯ মে, ২০২৬

নানা নাটকীয়তা ও রাজনৈতিক অনিশ্চয়তার পর অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিঝাগা ভেট্রি কঝগম (টিভিকে)। বিদুথালাই চিরুতাইগাল কাচি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়েও বেশি।

এই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর বিজয়ের দলীয় কার্যালয়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচনে বড় জয় পেলেও এককভাবে প্রয়োজনীয় আসন না থাকায় কয়েকদিন ধরে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই জটিলতা কাটায় তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ খুলে গেছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে বিজয় এখন অনেকটাই এগিয়ে।

এনডিটিভির হাতে আসা ভিসিকের সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুর জনগণের জন্য স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই তারা টিভিকেকে সমর্থন করছে। সমর্থনপত্রে ভিসিকে জানায়, তাদের দুই বিধায়ক টিভিকে এবং এর সভাপতি ও লেজিসলেটিভ পার্টির নেতা সি জোসেফ বিজয়কে সরকার গঠনের জন্য নিঃশর্ত সমর্থন দিচ্ছেন। জনগণের স্বার্থে স্থিতিশীল ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এখন পরবর্তী ধাপে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র নিয়ে রাজ্যপাল আর ভি আরলেকরের কাছে সরকার গঠনের দাবি জানাবেন বিজয়। এরপর রাজ্যপাল তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে টিভিকের সঙ্গে কংগ্রেসের পাঁচজন, বামপন্থী দলগুলোর চারজন এবং অন্যান্য মিত্রদের সমর্থন ছিল। তবে ভিসিকে ও আইইউএমএলের সমর্থন পাওয়ার পর জোটের শক্তি আরও সুসংহত হয়েছে। যদিও বামপন্থীরা নিঃশর্ত সমর্থন দিয়েছে, কংগ্রেস কিছু শর্ত আরোপ করেছে বলে জানা গেছে। সূত্রের তথ্য অনুযায়ী, কংগ্রেস মন্ত্রিসভায় অন্তত দুটি মন্ত্রণালয় দাবি করেছে।

এই পরিস্থিতিতে ভিসিকে ও বাম দলগুলোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এম কে স্টালিন নেতৃত্বাধীন ডিএমকে। স্টালিন বলেছেন, সরকার গঠনে সংকট এড়াতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বুধবার থেকে একাধিকবার রাজভবনে গেলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেখাতে না পারায় বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যপালের দপ্তর তখন জানিয়ে দিয়েছিল, ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র ছাড়া সরকার গঠনের সুযোগ দেওয়া সম্ভব নয়।

এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি অনিশ্চয়তা ছিল ভিসিকেকে ঘিরে। দলটি শুরুতে স্পষ্ট অবস্থান না নেওয়ায় রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে শনিবার ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান এবং আইইউএমএল নেতাদের সমর্থনপত্র হস্তান্তরের দৃশ্য সামনে আসতেই সেই ধোঁয়াশা কেটে যায়।

মাত্র দুই বছর আগে গঠিত টিভিকে এবারের নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। বিজয় নিজে দুটি আসনে জয়ী হয়ে একটি আসন ছেড়ে দেওয়ায় বর্তমানে টিভিকের বিধায়ক সংখ্যা ১০৭। এই ফলাফলের মাধ্যমে দীর্ঘ ৬২ বছরের ডিএমকে ও এআইএডিএমকে আধিপত্যে বড় ধাক্কা লেগেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচনে ডিএমকে পেয়েছে ৫৯টি আসন, এআইএডিএমকে ৪৭টি, কংগ্রেস ৫টি এবং পিএমকে ৪টি আসন। এছাড়া ভিসিকে, আইইউএমএল, সিপিআই এবং সিপিএম পেয়েছে দুটি করে আসন। অন্যদিকে বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে পেয়েছে একটি করে আসন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park