1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কমলগঞ্জে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদ্বোধন – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

কমলগঞ্জে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদ্বোধন

রাজু দত্ত
  • প্রকাশ শুক্রবার, ১ জুলাই, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি>কমলগঞ্জে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদ্বোধনমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে।

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। ভক্তের বিশ্বাস এ তিথিতে বোন শুভদ্রা ও ভাই বলরামকে সঙ্গে নিয়ে ভক্তের কল্যাণে জগদ্বীশ্বর শ্রীশ্রী জগন্নাথ দেব আসেন ধরাধামে।

ঈশ্বরের কৃপা ও পূণ্য লাভের আশায় তিথিকে ঘিরে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি থাকে নানা আয়োজন। ৮ম বছরের মতো এবারো কমলগঞ্জের রথযাত্রা উদযাপন পরিষদ ৯দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
শুক্রবার(১লা জুলাই) বিকাল ৪টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী থেকে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথের শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আহমেদ।

কমলগঞ্জ রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পালের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সুমন কান্তি দের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি ও কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গাবাড়ি পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ।

এ সময় বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় দূর্গাবাড়ীতে এসে সমাপ্ত হয়। সনাতনী সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ রথযাত্রা শোভাযাত্রায় অংশ নেন।

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গাবাড়ীতে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে ৯ দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পরায়ন, মহাভোগরাগ, ধর্মীয় আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন প্রভৃতি। তাছাড়া শুক্রবার বিকাল ৫টায় ভানুগাছ বাজার নামহট্ট সংঘ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

এদিকে উপজেলার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় মাঠে শ্রী শ্রী নিত্যানন্দ সংঘের আয়োজনে বিভিন্ন মন্ডব থেকে ভক্তদের রথের আগমনে রথের মিলন মেলা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় আরতি ও প্রসাদ বিতরণ।
কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগান সহ মাধবপুর, আদমপুর, শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, আলীনগর, ইসলামপুর, মুন্সীবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানের মঠ-মন্দিরে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার(৯ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park