1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিলেটে জব্দ হওয়া ৬২ হাজার ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকা থেকে জব্দ হওয়া প্রায় ৬১ হাজার ৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। এ বিষয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএমডির পরিচালক ও উপসচিব মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিএমডির অনুকূলে ২ লাখ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত জমা দিতে হবে। এছাড়া রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য ৫০০ টাকা নগদ পরিশোধ করতে হবে। আগ্রহী নিলামকারীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি প্রদর্শন করাও বাধ্যতামূলক।

আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একই দিন সকাল ১১টায় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হল রুমে নিলাম কার্যক্রম শুরু হবে।

নিলামের শর্তাবলি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর ওয়েবসাইটে পাওয়া যাবে।



এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park