1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে লাখো কণ্ঠে শপথ ও আলোচনা সভা – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

সিরাজগঞ্জে লাখো কণ্ঠে শপথ ও আলোচনা সভা

নজরুল ইসলাম
  • প্রকাশ শনিবার, ২৬ জুলাই, ২০২৫

জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে আলোচনা সভা, উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেটের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ভার্চুয়াল শপথ পাঠের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুর্শীদের নেতৃত্বে আট দফা শপথ পাঠের পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

পরে ২০২৫-২৬ চক্রের ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচির আওতায় ছয়জন উপকারভোগী নারীর হাতে কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম। পরে অফিসার্স ক্লাবে স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park