1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি কাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ১৮ লাখের বেশি শিক্ষার্থী দাম বাড়ার পর জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি, ডিপো পর্যায়ে বরাদ্দ বাড়াল বিপিসি প্রথমবার নিজ জেলায় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়ায় দিনভর কর্মসূচি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন শ্যামনগরে বাসভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২”

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ১৪ মে, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ মেহেদী হাসান জুনায়েদকে হত্যার ঘটনায় রাজধানীর বংশাল থানায় দায়ের হওয়া মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। পরে তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়।

এসময় আসামিপক্ষে জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।এর আগে গত ১২ এপ্রিল এ মামলায় জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তাপস চন্দ্র পন্ডিত। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেন।গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন একটি মিছিলে অংশগ্রহণ করেন। ওইদিন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার ওপর আসামিরা গুলিবর্ষণ শুরু করেন। আসামিদের ছোড়া বুলেটে ভিকটিম শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park