1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, মুখ্যমন্ত্রী কে—শুরু জোর আলোচনা আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের চোখে ঘুৃম সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ জামালপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩০২ পুলিশের বর্তমান পোশাক মানানসই হয়নি, কেউ সন্তুষ্ট না: সালাহউদ্দিন আহমদ সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী পানির নিচে ১০ হাজার হেক্টর জমির বোরো ধান, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার কৃষক

সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৪ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশনকে দেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সংসদের প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত, কার্যকর এবং আইন প্রণয়নের দিক থেকে উল্লেখযোগ্য।

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় নাহিদের রাজপথে নামার হুঁশিয়ারি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো পুরোনো অভিযোগ এবং নতুন কিছু নয়। তিনি বলেন, একজন বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ তার মতামত প্রকাশ করতেই পারেন। সরকারও এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সংসদের প্রথম অধিবেশন ছিল দেশের ইতিহাসে সবচেয়ে ‘লাইভলি’ ও ‘ভাইব্রেন্ট’। তিনি বলেন, এই সংসদে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এবং বিতর্কের ক্ষেত্রেও পরিবেশ ছিল সৌহার্দ্যপূর্ণ। সরকার ও বিরোধী দল উভয়ের বক্তব্য ছিল, কিন্তু সংসদে একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, অনেক সময় জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দল একসঙ্গে কমিটি গঠন করেছে এবং জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে, যা জাতি প্রত্যক্ষ করেছে। বিরোধীদল ও সরকারি দলের মধ্যে মতবিরোধ থাকা স্বাভাবিক বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতভিন্নতা প্রকাশের সুযোগ। সংসদে বিতর্ক হবে, দ্বিমত থাকবে, ভিন্নমত থাকবে—এটাই গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক দিক। তিনি বলেন, নাহিদ তার বক্তব্য দিয়েছেন, আর সরকারও তাদের বক্তব্য দিয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park