1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে পুষ্টি ও কৃষি উদ্যোক্তা বিকাশে ৭০জন কৃষক-কৃষানীদের 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' প্রশিক্ষণ অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক  সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী শ্যামনগর ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর ও প্রকাশ্যে হত্যার হুমকি, তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী

রাজাপুরে পুষ্টি ও কৃষি উদ্যোক্তা বিকাশে ৭০জন কৃষক-কৃষানীদের ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো. নাঈম হাসান ঈমন,
  • প্রকাশ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৭০জন কৃষক-কৃষানীদের ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ এর আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টায় রাজাপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইশরাত জাহান মিলি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লাহ, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শাহনাজ পারভীন, উপজেলা আইসিটি অফিসার মোঃ জাহাজীর আলম।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭০ জন কৃষক-কৃষাণী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় সংবাদ কর্মীসহ ১০০ জন অংশগ্রহণ করেন। এ সময় প্রশিক্ষনাথিদের পুষ্টিসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক ধারণা দেওয়া হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park