1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাদারগঞ্জে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ  নিয়ে দলিল রেজিস্ট্রির অভিযোগ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য রবীন্দ্রজয়ন্তীতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ধুতি-পাঞ্জাবিতে মোদির ঘোষণা অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ কুবিতে আইকিউএসির নবীন বরণ: দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিভাগের অংশগ্রহণ বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা  শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি

মাদারগঞ্জে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ  নিয়ে দলিল রেজিস্ট্রির অভিযোগ

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
মাদারগঞ্জে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ  নিয়ে দলিল রেজিস্ট্রির অভিযোগ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার আবু কালামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে দলিল রেজিস্ট্রি করার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায় , তিনি ২০ লাখ টাকা ঘুষ গ্রহণ করে একটি বিতর্কিত জমির দলিল রেজিস্ট্রি সম্পন্ন করেছে, যা সম্পূর্ণ আইন বহির্ভূত ও প্রতারণার সামিল।

এ বিষয়টি জানতে পেয়ে,  জামালপুর জেলা রেজিস্ট্রার মোঃ আসাদুল ইসলাম লাল কালি দ্বারা নির্দেশ দিয়েছেন যে, পারিবারিকভাবে মীমাংসা না হওয়া পর্যন্ত উক্ত জমির দলিল সম্পাদন করা যাবে না। তবে, সাব রেজিস্ট্রার আবু কালাম অভিযোগটি অস্বীকার করেছেন।

এ ঘটনায় দুদকে একটি অভিযোগ দেয়া হয়েছে  এবং জামালপুর জেলা জজ আদালতে একটি ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে যাহার নং নম্বর: ২১২৯(১)/২৫ । রিপোর্ট লেখা পর্যন্ত  বিষয়টি নিয়ে একটি দেওয়ানী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জামালপুর জেলা রেজিস্ট্রার জানিয়েছেন, একটি লিখিত অভিযোগ পেয়ে ,তিনি সাব রেজিস্ট্রারকে সেই লিখিত অভিযোগ পত্রেই লাল কালি দ্বারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ দলিলটি পারিবারিক বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলিল সম্পাদন না করার জন্য তাৎক্ষণিক ভাবে সাব রেজিস্ট্রারকে লিখিত নির্দেশ প্রদান করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park