1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভেকুর আঘাতে আহত পরিবার পেলেন আর্থিক সহায়তা – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস, চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মো. আবুল কালাম এমপি রোববার শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত ৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে:তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ

ভেকুর আঘাতে আহত পরিবার পেলেন আর্থিক সহায়তা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ৩০ মে, ২০২৫

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: পরিবারের একমাত্র উপার্জন ব্যাক্তি ছিলেন ভ্যান চালক ছাইদুল ইসলাম। তার আয়েই চলত ৬ সদস্যের সংসার। চলতি মে মাসের ৬ তারিখে  ভেকুর আঘাতে তার একটি পা অচল হয়ে যায়। থেমে যায় সংসারের আয়ের চাকা। শুরু হয় সংসারে অভাব অনটন। উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয় তার পরিবারের জন্য পদক্ষেপ।

বৃহস্পতিবার (২৯ মে) উপজেলা প্রশাসনের মাধ্যমে ভেকু মালিকের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় আহত সাইদুলের পরিবারে। আহতের পরিবারে টাকা দিতে পেরে ভেকু মালিক লুতফর রহমানও ফেললেন স্বস্তির নিশ্বাস।

উল্লেখ্য- ৬ মে মঙ্গলবার সকালে  অবৈধ পুকুর খননের কাজে ব্যবহৃত ভেকুর ধাক্কায় বাম পায়ে গুরুতর আঘাত পান। এখন পায়ের নিচের অংশ কেটে ফেলার উপক্রম হয়। সাইদুল গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া মোল্লাপাড়া গ্রামের ফজল মন্ডলের ছেলে। গুরুতর আহত অবস্থায় সাইদুলকে প্রথমে নাটোর সদর এবং পরে রাজশাহী মেডিকেল কলেজের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

সে সময় ছাইদুলের ভাই ফরিদুল ইসলাম বাদি হয়ে ভেকু চালক মো. আববাছ আলী, মাটি ব্যবসায়ী জাহাঙ্গীর, মো. আনিছ, মো. শাহিন মন্ডল এবং মো. শামীম হোসেন, মো. জাদুসহ ৬জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন। এদের মধ্যে ভেকু চালক আব্বাসকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন। সেই সাথে জব্দ করা হয় ভেকুটি।

ছাইদুলের ভাই ফরিদুল ইসলাম বলেন, আমার ভাই ছাইদুলের বাম পা কেটে ফেলতে হবে বলে ডাক্তার জানিয়েছেন। এমন অনাকাঙ্খিত দুর্ঘটনায় আমাদের পরিবার অসহায়। তবে এই সামান্য আর্থিক সহযোগীতা পেয়ে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন- উপজেলা প্রশাসনের মাধ্যমে ভেকু মালিকের কাছ থেকে আহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সরকারি ভিজিডি/ভিজিএফ কার্ডের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে আহত পরিবারে সরকারি সহায়তা অব্যাহত থাকবে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park