1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায়  জিডি

ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

বদিউজ্জামান ( তুহিন)
  • প্রকাশ রবিবার, ১ জুন, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ এর আঞ্চলিক কার্যালয় ও ব্যুরো প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকায় আঞ্চলিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন।

এসময় ব্যুরো বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক এম মোশারফ হোসেন ও মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্যুরো বাংলাদেশ এর আঞ্চলিক কার্যালয় ও ব্যুরো প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিন পরিচালক ছাড়াও বক্তব্য রাখেন সংস্থার প্রশিক্ষণ বিভাগের প্রধান মেহনাজ আজিজ, এসোগড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, সংস্থার জেলার আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহদাত হোসেন, বেগমগঞ্জ শাখার সদস্য লাকী বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যুরো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক আবদুস সালাম।

এসময় ব্যুরো বাংলাদেশ এর জেলার অঞ্চলের গ্রাহক, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park