1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রবল বর্ষণে জনজীবন দুর্ভোগ: জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে নোয়াখালী জেলা বিএনপি।  – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

প্রবল বর্ষণে জনজীবন দুর্ভোগ: জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে নোয়াখালী জেলা বিএনপি। 

বদিউজ্জামান ( তুহিন) 
  • প্রকাশ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নোয়াখালী প্রতিনিধিঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে নোয়াখালী জেলার অধিকাংশ এলাকা জলাবদ্ধতার কারণে প্লাবিত জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শ্রমজীবী সাধারণ মানুষ হয় পড়ছে কর্মহীন।

এমতাবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর (আলো) সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদ ও জেলা বিএনপি’র  দপ্তর সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে  মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। 

নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এডভোকেট রবিউল হাসান পলাশের দলীয় প্যাডে স্বাক্ষরিত নির্দেশনার মধ্যে রয়েছে,দলীয় নেতা-কর্মীগন স্বেচ্ছা শ্রমের মাধ্যমে ড্রেনেজ সংস্কারে কাজ করবে। সংশ্লিষ্ট এলাকা সমূহে সম্মিলিত ভাবে এ প্রচেষ্টা গ্রহণ করতে হবে।ঘরবাড়ী পানিবন্দি হলে প্রয়োজনে তাদেরকে স্থানীয় স্কুল অথবা সাইক্লোন সেন্টারে নিতে সহযোগীতা করতে হবে।নিম্নবিত্ত কর্মহীন শ্রমজীবী মানুষকে সহায়তা প্রদানের প্রচেষ্টা গ্রহণ করা।দূর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করা এবং উপকূল অঞ্চলে নদীভাঙ্গন কবলিত এলাকার সাধারন কৃষিজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জেলার সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব,সাবেক মেয়র আলহাজ্ব মো: হারুনুর রশিদ আজাদ এসব নির্দেশনা পালনের আহবান জানান। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park