1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পুলিশের বর্তমান পোশাক মানানসই হয়নি, কেউ সন্তুষ্ট না: সালাহউদ্দিন আহমদ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, মুখ্যমন্ত্রী কে—শুরু জোর আলোচনা আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের চোখে ঘুৃম সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ জামালপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩০২ পুলিশের বর্তমান পোশাক মানানসই হয়নি, কেউ সন্তুষ্ট না: সালাহউদ্দিন আহমদ সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী পানির নিচে ১০ হাজার হেক্টর জমির বোরো ধান, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার কৃষক

পুলিশের বর্তমান পোশাক মানানসই হয়নি, কেউ সন্তুষ্ট না: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৪ মে, ২০২৬

পুলিশ বাহিনীর বিদ্যমান পোশাক নিয়ে সারাদেশে কেউ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশের বর্তমান পোশাকটি বাস্তবে মানানসই হয়নি এবং পুলিশ সদস্যদের পক্ষ থেকেও এ বিষয়ে অসন্তোষ জানানো হয়েছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই পোশাক পরিবর্তনের বিষয়টি সরকার বিবেচনায় নিয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতিসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, পুলিশের জন্য একটি ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য পোশাক নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পোশাকের ক্ষেত্রে আগের মতোই শার্ট বহাল থাকবে, যা আগে মেট্রোপলিটনসহ সারাদেশের পুলিশের জন্য নির্ধারিত ছিল। তবে প্যান্ট বা পাজামার ক্ষেত্রে খাকি রঙ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের পর এটিকে একটি গ্রহণযোগ্য পোশাক হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদক ব্যবহারকারীদের আগে না ধরে মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সীমান্ত কিংবা দেশের ভেতরে বড় পরিসরে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসী ও দাগি আসামি কারাগার থেকে বেরিয়ে এসেছে। তারা আদালতের জামিনে মুক্তি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জামিন দেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার, সরকার সেখানে হস্তক্ষেপ করতে পারে না। তবে যেকোনো শীর্ষ সন্ত্রাসী বা অপরাধীর বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ সময় সংসদের প্রথম অধিবেশন নিয়ে আগের বক্তব্য পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের প্রথম অধিবেশন ছিল দেশের ইতিহাসে সবচেয়ে প্রাণবন্ত ও গতিশীল। এতে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গঠনমূলক বিতর্ক হয়েছে। তিনি দাবি করেন, জাতীয় বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধীদল একসঙ্গে ঐকমত্যে পৌঁছে যৌথভাবে কাজ করেছে।

জঙ্গিবাদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বক্তব্যে ভিন্নতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি যা বলেছেন সেটিই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। অন্যদিকে তথ্য উপদেষ্টা কীভাবে বলেছেন তা তিনি জানেন না, তবে সংবাদমাধ্যমে ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনাও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park