নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট, বাজারে আগুন পুড়ে যাওয়া দোকান ঘর ২০ আগস্ট সকালে দেখতে যান বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক নোয়াখালী ৪ সদর সুবর্ণচরের বার বার নির্বাচিত এমপি জননেতা মোঃ শাহজাহান।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কে সমবেদনা জ্ঞাপন করেন। হতাশ না হয়ে নতুন উদ্যোগে ব্যবসা শুরু করার জন্য বলেন।
এই সময় খলিফার হাট বাজারে বিএনপির নেতা কর্মী এবং ব্যবসায়ী বৃন্দ সহ অনেক সাধারন মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনসাধারণ মোহাম্মদ শাহজাহান এর আগমনকে স্বাগত জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা আবু নাছের।