1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের শিকার – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সব খাতে কর সুবিধা দেওয়া সম্ভব নয়, তবে ব্যবসা সহজীকরণে সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশ শনিবার, ৬ আগস্ট, ২০২২


কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে ৫ম শেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে জোনাব আলী নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ওই যুবক গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় তেলিপাড়া গ্রামের মৃত লোকমান আলীর ছেলে।


মেয়েটির বড়বোন জানায়, গরমের কারণে শুক্রবার বিকালে তার ছোট্ট বোন বাড়ির পাশে গাছের নিচে বসে ছিল। এসময় ওঁত পেতে থাকা জোনাব আলী তার মুখ চেপে ধরে আনারুলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।

মেয়েটির আত্মচিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে গেলে টিনের বেড়া ভেঙ্গে অভিযুক্ত জোনাব আলী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই স্কুলছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে দেয়।


কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় ১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা শেষে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park