1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ৪ টাকা ১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালক রাশমিকা মান্দানা সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সব খাতে কর সুবিধা দেওয়া সম্ভব নয়, তবে ব্যবসা সহজীকরণে সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া টানা ভারি বৃষ্টি এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, ভারি বৃষ্টির কারণে যেসব কৃষক ক্ষতির মুখে পড়বেন, তাদের আগামী তিন মাস সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সংসদ সদস্য কলিম উদ্দিন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে টানা ভারি বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। কৃষকরা মাঠে নেমে প্রচণ্ড কষ্ট করে ধান কাটছেন এবং এই দুর্যোগে তারা বড় ধরনের ক্ষতির আশঙ্কায় রয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিন দিন আগেই আবহাওয়ার রিপোর্টের ভিত্তিতে তিনি সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন যাতে বৃষ্টিপাতের পূর্বাভাস অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। তিনি বলেন, হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশা ও সম্ভাব্য ক্ষতির বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।

প্রধানমন্ত্রী আরও জানান, সংসদ অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং হাওর অঞ্চলের তিনটি জেলা ছাড়াও ময়মনসিংহের কিছু অঞ্চলে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট সমস্যার বিষয়ে মন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, এসব এলাকায় যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খুঁজে বের করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পাঁচ জেলায় বন্যার পূর্বাভাসও দেওয়া হয়েছে। এতে কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park