1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশা প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ঈদুল ফিতরের বড় ছুটির পর আবারও সরকারি চাকরিজীবীদের জন্য সামনে আসছে লম্বা ছুটির সুযোগ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, টানা ছয় দিনের ছুটি পেতে যাচ্ছেন তারা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ছয় দিন ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকতে পারে বলে জানা গেছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। যদি শনিবার অফিস খোলা না রেখে সাপ্তাহিক ছুটি বহাল থাকে, তাহলে ঈদের ছুটির সঙ্গে এটি যুক্ত হয়ে ছুটির পরিধি আরও বাড়তে পারে। এর আগে ঈদুল ফিতরের সময়ও ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

সরকারি চাকরিজীবীদের কেউ যদি ঈদের ছুটি শুরুর আগে আরও দুই দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তাহলে ছুটি বেড়ে দাঁড়াতে পারে টানা ১০ দিনে। এক্ষেত্রে ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) ছুটি নিতে হবে। এর আগের দুই দিন ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ ওমানেও টানা ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটিতে আগামী ২৬ মে (মঙ্গলবার) সকাল থেকে ৩০ মে (শনিবার) সন্ধ্যা পর্যন্ত ছুটি থাকবে। পাশাপাশি ২৫ মে (সোমবার) স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার আরাফাত দিবস পালিত হতে পারে এবং সেই হিসেবে ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পরে বাংলাদেশে ঈদ পালিত হয়। সে হিসাবে দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এই দিনটি হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতি স্মরণ করিয়ে দেয় এবং মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব হিসেবে উদযাপিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park