1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস পাবেন তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২

দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস পাবেন তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক ‍রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস পাবেন তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন সেটি সরকার স্পষ্টভাবে জানে না। তবে তিনি দেশে ফিরতে আগ্রহী হলেই অন্য কোনো দেশ তাঁকে আটকে রাখবে, এমনটা অস্বাভাবিক। রবিবার প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত একটি সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সেই অনুষ্ঠানে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতির পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন।

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে ভারত নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছে। তবে দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি আশা করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভারত অবস্থান প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি সম্পর্কে দিল্লি এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি এবং ফেরত পাঠানো নিয়েও কোনো আলোচনা হয়নি।

শেখ হাসিনার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ভারত তাঁকে ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক বাধাগ্রস্ত হবে না। দণ্ডিত হওয়ায় তাঁকে যত দ্রুত সম্ভব ফেরত পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park