1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দুই কিশোরীকে ধর্ষণের দায়ে জামালপুরে যুবকের যাবজ্জীবন – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী

দুই কিশোরীকে ধর্ষণের দায়ে জামালপুরে যুবকের যাবজ্জীবন

 শাহ আলী বাচ্চু
  • প্রকাশ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

জামালপুরে পৃথক দুইটি ঘটনার মামলায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ করার দায়ে আবু সাইদ রবিন নামের এক যুবককে ১৪ বছর সশ্রম ও যাবজ্জীবন কারাদণ্ডসহ দুই লাখ টাকা অর্থদণ্ড করেছেন  বিজ্ঞ আদালত।

 বুধবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি আবু সাইদ রবিন জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আবু সাইদ রবিন পলাতক ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের কিশোরীকে সুকৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন। সেই মামলায় ৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত।

ফজলুল হক আরো জানান, এছাড়াও ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করার আসামি রবিন। সেই মামলায় ৭ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park