1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হাইকোর্টে ৬৩ বেঞ্চ গঠন, রবিবার থেকে শুরু হচ্ছে নিয়মিত বিচারকাজ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

হাইকোর্টে ৬৩ বেঞ্চ গঠন, রবিবার থেকে শুরু হচ্ছে নিয়মিত বিচারকাজ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

দীর্ঘ অবকাশ শেষে দেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগে আবারও শুরু হচ্ছে নিয়মিত বিচারকাজ। এ লক্ষ্যে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আদেশ অনুযায়ী, আগামী রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে।

প্রকাশিত আদেশে বলা হয়েছে, গঠিত ৬৩টি বেঞ্চের মধ্যে ৩৪টি দ্বৈত বেঞ্চ এবং ২৯টি একক বেঞ্চ হিসেবে কাজ করবে।

জানা গেছে, গত ১৫ মার্চ থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি শুরু হয়, যা টানা ৩৭ দিন স্থায়ী ছিল। এই সময়ে সাপ্তাহিক ও সরকারি ছুটিও যুক্ত হওয়ায় নিয়মিত বিচারকাজ বন্ধ ছিল। তবে জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ এবং আপিল বিভাগের চেম্বার আদালত কার্যক্রম চালিয়ে যায়।

নতুন বেঞ্চ গঠনের মাধ্যমে অবকাশ শেষে আদালতের পূর্ণাঙ্গ কার্যক্রম আবারও স্বাভাবিক গতিতে ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park