1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দশমিনায় গভীর রাতে সংখ্যালঘুর বড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ছাদ থেকে লাফিয়ে গৃহবধূর প্রাণে রক্ষা – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা থেমে গেল সম্রাটের জীবনরেখা, রেখে গেল অজানা প্রশ্ন!

দশমিনায় গভীর রাতে সংখ্যালঘুর বড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ছাদ থেকে লাফিয়ে গৃহবধূর প্রাণে রক্ষা

রবিউল হাসান ডব্লিউ
  • প্রকাশ সোমবার, ৪ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর দশমিনায় সংখ্যালঘু এক পরিবারের বসত ঘরে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি,ছাদ থেকে লাফিয়ে পরে গৃহেবধু প্রাণে রক্ষা পেল।

সোমবার প্রথম প্রহরের ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূঁজা খোলার উত্তর পাশে প্রবাসী সংখ্যালঘু পরিবারের বসত ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। 

ডাকাতদল নগত ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণ অলংকার এবং সিসি ক্যামেরার মেশিন লুট করে নিয়ে যায়।এ ঘটনায় উপজেলার সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় সন্তানদের লেখা পড়া শেষে রাতের খাবারের পরে পরিবারে সবাই নিয়ে ঘুমিয়ে পরেন। পরে রাত ৩ টার দিকে দেখে বসত ঘরের জানালার গ্রিল কেটে দরজা চারজন ডাকাত তাদের ঘরে ডুকে পরে এবং তাদের শারিরীক নির্যাতন শুরু করেন আর সবাইকে চুপ করে থাকতে বলেন। ডাকতদল ঘরে নগত টাকা ও জিনিস কি আছে জানতে চাইলে তারা বলতে রাজি না হলে প্রবাসীর স্ত্রী শিক্লা রানীকে বেধরক মারধর শুরু করেন। ডাকতদল ঘরের অন্যরুমে গেলে জীবন রক্ষার্থে পরিবারের সবাইকে ঘরে রেখে প্রবাসীর স্ত্রী শুক্লা রানী ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েন। তার ডাক চিৎকারের এলাকার লোকজন আসতে শুরু করলে বসত ঘরে রাখা নগত ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণ অলংকার এবং সিসি ক্যামেরার মেশিন ডাকাতদল নিয়ে যায়। পরে অসুস্থ্য অবস্থায় শুক্লা রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

এবিষয়ে প্রবাসীর স্ত্রী শুক্লা রানী বলেন-চারজন পুরুষ মানুষ মুখ বেধে ঘরের মধ্যে প্রবেশ করে আমাকে বেধরক মারধর শুরু করে এবং ঘরে রাখা নগত ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার এবং সিসি ক্যামেরার মেশিন নিয়ে যায়। আমার  সম্মানহানির ভয় দেখায়,পরে আমি সম্মান বাঁচাতে ছাঁদ থেকে ঝাঁপ দেই। এর পরে আমার ডাক চিৎকারে এলাকার লোকজন আসে। থানা পুলিশকে খবর দেয়। পরে পুশিশ ঘটনাস্থলে আসে। এরপরে আমাকে হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park