1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে অন্ধকারে যাত্রী দুর্ভোগ, নিরাপত্তা ঝুঁকি চরমে – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য রবীন্দ্রজয়ন্তীতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ধুতি-পাঞ্জাবিতে মোদির ঘোষণা অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ কুবিতে আইকিউএসির নবীন বরণ: দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিভাগের অংশগ্রহণ বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা  শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি

ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে অন্ধকারে যাত্রী দুর্ভোগ, নিরাপত্তা ঝুঁকি চরমে

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে অন্ধকারে যাত্রী দুর্ভোগ, নিরাপত্তা ঝুঁকি চরমে

যশোরের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত আলোর অভাবে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। স্টেশনে বিদ্যুৎ সংযোগ ও লাইটের ব্যবস্থা থাকলেও দীর্ঘদিন ধরে পশ্চিম পাশের একাধিক লাইট নষ্ট হয়ে পড়ে আছে, যা আজও মেরামত করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

ফুলের রাজ্য হিসেবে খ্যাত গদখালি এলাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই রেলওয়ে স্টেশনটি ব্যবহার করে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন যাত্রী যাতায়াত করেন। ফুল ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, নারী ও বয়স্ক যাত্রীরা নিয়মিত এই স্টেশন দিয়ে চলাচল করলেও সন্ধ্যার পর স্টেশনের পশ্চিম পাশসহ প্ল্যাটফর্মের বিভিন্ন অংশে ঘন অন্ধকার নেমে আসে, যা যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

সম্প্রতি আলোর অভাবে বেনাপোল থেকে খুলনাগামী বেনাপোল কমিউটার (বেতনা) ট্রেনের এক নারী যাত্রী বিপাকে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় ট্রেনে উঠতে গিয়ে স্টেশনের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তিনি অন্ধকারে বগিতে ওঠার সময় নিজের চাদর হারিয়ে ফেলেন। পরে অনেক খোঁজাখুঁজির পর তিনি চাদরটি ফিরে পান। তবে ওই ঘটনা স্টেশনের আলোকব্যবস্থার দুরবস্থার বিষয়টি আরও স্পষ্ট করে তোলে।

যাত্রীদের অভিযোগ, পশ্চিম পাশ দিয়ে চলাচল করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কোথাও কোথাও রেললাইনের আশপাশ স্পষ্টভাবে দেখা যায় না, ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে নারী যাত্রীদের মধ্যে আতঙ্ক বেশি কাজ করছে।

একজন নিয়মিত যাত্রী বলেন,

“পশ্চিম পাশে একাধিক লাইট আছে, কিন্তু সবই নষ্ট। লাইন থাকলেও ঠিক করা হচ্ছে না। অন্ধকরে পশ্চিম পশের পুরাতন স্টেশনের রাস্তাদিয়ে এই দিকে আসতে ভয় লাগে।”

স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা দ্রুত নষ্ট লাইটগুলো মেরামত করে স্টেশনের সব অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাদের মতে, ঝিকরগাছা রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত স্টেশন হওয়া সত্ত্বেও এমন অবহেলা অগ্রহণযোগ্য।

এ বিষয়ে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নিগার সুলতানা বলেন,

“বারবার লোক পাঠিয়ে লাইট ঠিক করা হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে বারবারই সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park