1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাবিতে হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিসডিকশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

জাবিতে হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিসডিকশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অমির ফয়সাল 
  • প্রকাশ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে “Original Jurisdiction of the High Court Division: Company, Writ and Admiralty Frameworks” শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ (৫ এপ্রিল ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ এবং ক্যারিয়ার ক্লাব যৌথভাবে এ আয়োজন করে।

সেমিনার অনুষ্ঠানে প্রধন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শেখ তাহসিন আলী।সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এছাড়াও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও আইন ও বিচার বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শেখ তাহসিন আলী। তিনি হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিসডিকশনের বিভিন্ন দিক—বিশেষত কোম্পানি, রিট ও অ্যাডমিরালটি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

সেমিনারে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আইন শিক্ষার্থীদের শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং ব্যবহারিক জ্ঞান, গবেষণামুখী দৃষ্টিভঙ্গি এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন ও ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান বলেন,”আইনের মূল ভিত্তি হলো নৈতিকতা। সমাজের নৈতিক মূল্যবোধের পরিবর্তনের সঙ্গে আইনের গতিপথও পরিবর্তিত হয়। তিনি আরও বলেন, একজন দক্ষ আইনজীবী হয়ে উঠতে আইনি বিধি-বিধান ও সংবিধান সম্পর্কে জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, নীতিবিদ্যা ও সামাজিক মূল্যবোধের গভীর উপলব্ধি জরুরি”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park