1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাকসুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রতিবাদে একদল সচেতন শিক্ষার্থীর স্মারকলিপি  – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লাকসামে জাতীয় সংসদ সদস্য নিজেইবন্ধ করলেন বাল‍্যবিয়ে শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির শ্রমিকদের মজুরি এখনও অত্যন্ত নিম্নমানের: আখতার হোসেন নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত । ১১ মাস পর মুক্তি পেলেন সিদ্দিকুর রহমান, কারাগারে বদলে গেছে জীবনধারা শ্রমজীবী মানুষের প্রাণ উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বর্ণিল মহান মে দিবস উদযাপন  ধর্মপাশায়, ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিতি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

জাকসুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রতিবাদে একদল সচেতন শিক্ষার্থীর স্মারকলিপি 

জাবি প্রতিনিধি
  • প্রকাশ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদকে (জাকসু) ব্যক্তিগত ও গোষ্ঠীগত রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন একদল সচেতন শিক্ষার্থী।

বুধবার (৮ এপ্রিল) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতির কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, “জাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার এবং স্বার্থ রক্ষার সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ করা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে জাকসুকে ব্যক্তিগত ও গোষ্ঠীগত রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারের একাধিক অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে।”

এ ধরনের কর্মকাণ্ডকে ‘হীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে স্মারকলিপিতে বলা হয়, “এসব কর্মকাণ্ড শুধু জাকসুর মর্যাদাকেই ক্ষুণ্ন করছে না, বরং সমগ্র শিক্ষার্থী সমাজের ন্যায়সঙ্গত প্রত্যাশা ও আস্থার ওপর আঘাত হানছে। জাকসু কোনো ব্যক্তি বা দলের স্বার্থ রক্ষার প্ল্যাটফর্ম নয়; এটি সকল শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করার একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান।”

জাকসুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের ন্যক্কারজনক প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে স্মারকলিপিতে তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। 

দাবিগুলো হলো- জাকসুর নাম, প্যাড ও প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা, ইতিপূর্বে সংঘটিত এমন সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং জাকসুর সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করা।

‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন আ ফ ম কামালউদ্দিন হল সংসদের ভিপি এবং সম্প্রতি ছাত্রদলে যোগদান করা জি.এম.এম. রায়হান কবীর, জাকসুতে ছাত্রদল মনোনীত নারী এজিএস প্রার্থী আঞ্জুমান ইকরা, জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল, শহীদ সালাম বরকত হল ছাত্রদলের সেক্রেটারি আব্দুল্লাহ আলিফ, ৫০তম ব্যাচের সৌরভ, এবং ৫৩তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park