1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জমিদারহাট বি.এন. উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও প্রাক্তন ছাত্র আবু ইউসুফকে সম্মাননা – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

জমিদারহাট বি.এন. উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও প্রাক্তন ছাত্র আবু ইউসুফকে সম্মাননা

তুহিন নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী জমিদারহাট বি.এন. উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. আবু ইউসুফকে সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। তিনি তার বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষকদের অবদান ও প্রাক্তন ছাত্রদের অর্জনকে গৌরবের অংশ হিসেবে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও বরকত উল্লাহ বুলুর সহধর্মিণী শামীমা বরকত লাকি এবং বিদ্যালয় প্রতিষ্ঠাতার কন্যা বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. লুৎফুন নাহার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য, জেলা কাজী সমিতির সভাপতি ও কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবুল বাসার, কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন রিপন, বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) জহিরুল ইসলাম এবং বনশ্রী ঢাকা ফরায়েজী হাসপাতালের পরিচালক ডা. এম. মোক্তার হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর আলম রিয়াজ এবং সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল চৌধুরী।




এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park