1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চৌদ্দগ্রামে ভারত সীমান্তে শিশুসহ ১৯ নারী-পুরুষকে বিজিবি'র কাছে হস্তান্তর বিএসএফ'র – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য রবীন্দ্রজয়ন্তীতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ধুতি-পাঞ্জাবিতে মোদির ঘোষণা অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ কুবিতে আইকিউএসির নবীন বরণ: দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিভাগের অংশগ্রহণ বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা  শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি

চৌদ্দগ্রামে ভারত সীমান্তে শিশুসহ ১৯ নারী-পুরুষকে বিজিবি’র কাছে হস্তান্তর বিএসএফ’র

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডায় ভারত সীমান্তে শিশুসহ ১৯জন নারী-পুরুষকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহষ্পতিবার(২৯ অক্টোবর) দুপুরে তাঁদের আটক করে আমানগন্ডা বিওপি ক্যাম্পে নিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও ১টি শিশু।

উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ১০ বিওপি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো: মোস্তফা বলেন, দুপুরে ১৯ জনকে সীমান্ত পিলার ২১০৪ সংলগ্ন এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে হস্তান্তর করা হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দীপংকর সাহা’র নের্তৃত্বে বিএসএফ এর একটি দল ও বর্ডার গার্ড বাংলাদেশ আমানগন্ডা বিওপি কমান্ডার মো: মোস্তফার নেতৃত্বে একটি দল পতাকা বৈঠকে অংশ নেয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে গিয়ে তাঁরা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এবং ভারতের বিভিন্ন কারাগারে সাজা খেটেছেন।

নায়েক সুবেদার মো: মোস্তফা আরও বলেন, আটক ব্যক্তিদের তথ্য, নাম ঠিকানা যাচাই ও যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বৃহস্পতিবার রাতে বলেন, বিজিবি ১৯ জনকে থানায় হস্তান্তর ও মামলা দায়ের করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park