1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চুয়াডাঙ্গায় ১৫মিনিটের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুবরণ  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

চুয়াডাঙ্গায় ১৫মিনিটের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুবরণ 

চিত্তরঞ্জন সাহা চিতু
  • প্রকাশ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

চিত্তরঞ্জন সাহা চিতু,  চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গায় ১৫ মিনিটের ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার রাত  ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার নিজ বাড়িতে হাটাহাটি করছিলেন চায়না খান নামের এক বৃদ্ধা। এসময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চুয়াডাঙ্গা সদর হাসপাতেলে আনা হয়। এর কিছুক্ষণ পরেই হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান তিনি।

এদিকে, হাসপাতালে মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে সাইফুল ইসলাম(৩৫) মাথাঘুরে পড়ে যান। দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন। প্রায় ১৫ মিনিটের মধ্যেই মা-ছেলে দুজনই মারা যান।

বৃদ্ধা চায়না খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত. আলাউদ্দিনের স্ত্রী। ১৫ মিনিটের ব্যবধানে মা-ছেলের এমন মৃত্যু দৃশ্য দেখার পর হাসপাতেলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

মহিলা সার্জারি ওয়ার্ডে ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স রোমানা খাতুন বলেন, বৃদ্ধ নারী ভর্তি হবার কিছুক্ষন পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসককে জানানো হয়। পরে জরুরি বিভাগ থেকে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষনা করেন।

এরই মধ্যে ওই নারীর জন্য ওষুধ কিনতে ফার্মেসিতে যান তার ছেলে। এরই মাঝে তিনি মায়ের মৃত্যুর খবর জানতে পারেন। পরে হাসপাতালের সিড়ি দিয়ে নামার সময় মাথাঘুরে পড়ে যান। তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে পরিক্ষা-নিরিক্ষার পর তাকেও মৃত ঘোষনা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, এরকম মৃত্যু খুবই কম দেখেছি। আমাদেরও অনেক খারাপ লাগছে। ডিউটি করতে গিয়ে আজ এক হৃয়দবিদায়ক ঘটনার সাক্ষী হলাম। আসোলেই এটি অনেক কষ্টদায়ক।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park