1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চুয়াডাঙ্গায় রোগাক্রান্ত শিশু সিনথিয়াকে জেলা প্রশাসকের অর্থ প্রদান – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

চুয়াডাঙ্গায় রোগাক্রান্ত শিশু সিনথিয়াকে জেলা প্রশাসকের অর্থ প্রদান

চিত্তরঞ্জন সাহা চিতু
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

চুয়াডাঙ্গা সংবাদদাতা>‘হার্টের রোগে আক্রান্ত ৪ বছরের শিশু কন্যা সিনথিয়াকে অর্থ সহায়তা করছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।  গতকাল  সিনথিয়ার বাড়িতে ছুটে যান জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এসময় জেলা প্রশাসকের সাথে ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হুদা মনির প্রমুখ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা আলামিনের ৪ বছরের শিশু কন্যা সিনথিয়া জন্মের পর থেকে হার্টের সমস্যা দেখা দেয়। সম্প্রতি চিকিৎসক জানান যে দ্রুত অপারেশন করাতে হবে। অপারেশন বাবদ খরচ হবে আনুমানিক ৮ লাখ টাকা। সিনথিয়ার বাবা একটি কাপড়ের দোকানের সামান্য কর্মচারী। যেখানে সংসারের খরচ চালাতে হিমসিম খেতে হয় সেখানে এত টাকা ব্যয় করে শিশু সিনথিয়ার অপারেশন করা অত্যান্ত দূরহ ব্যাপার। বিষয়টি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নজরে আসে।এ সময় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা শিশু সিনথিয়াকে কোলে তুলে নেন। কথা বলেন সিনথিয়ার বাবা আলামিন, মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে। জেলা প্রশাসক শিশু কন্যা সিনথিয়ার চিকিৎসার জন্য সরকারী সহায়তা তহবিল থেকে ৩০ হাজার টাকার চেক, শুকনা খাবার এবং চাউল তুলে দেন সিনথিয়ার বাবা আলামিনের হাতে।

এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জােহরা বলেন, সরকারী সহায়তা বাবদ আজ যে টাকা প্রদান করো হলো তা অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন শিশু সিনথিয়ার পরিবারের পাশে আছে বলেও জানান।

শিশু কন্যা সিনথিয়ার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা কার্যক্রম শুরু করতে হবে। এসময় সিনথিয়ার জন্য দোয়া চেয়ে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা দেশের হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদনও জানান। তিনি জানান, সমাজের যে যেখান থেকে পারি আমরা সবাই যদি একটু একটু করে সহায়তা করি তাহলে সিনথিয়া সুস্থ্য হয়ে বাবা-মায়ের কোলে ফিরে আসবে। এছাড়া মানবিক বিষয়টি তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমের কর্মিদের ধন্যবান জ্ঞাপন করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park